, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা

বরিশালে নৌকার শাম্মীসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনে নৌকার ৫ প্রার্থীসহ বৈধতা পেয়েছেন ৪৫ জন।সোমবার (৪ডিসেম্বর) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে শুনানি শেষে এসব তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শহিদুল ইসলাম। তিনি জানান, দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদসহ ছয়টি আসনের ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

 

 

সিদ্ধান্তের অপেক্ষায় থাকা বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর মনোনয়নপত্র বৈধ হয়েছে। ছয়টি আসনে বাতিলকৃতরা হচ্ছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের জাকের পার্টির রিয়াজ মোর্শেদ খান, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ কংগ্রেসের মো. মিরাজ ও জাতীয় পার্টি (জেপি) আলবার্ট বাড়ৈ, বরিশাল-৪ আসনে ড. শাম্মী আহমেদ ও মুক্তিজোটের প্রার্থী মো. আসাদুজ্জামান, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির খান, শাহবাজ মিঞা, আলম সিকদার, শাহারিয়ার মিয়া ও বাংলাদেশ কংগ্রেসের হুমায়ুন কবির। ২টি আসনের সকল প্রার্থী বৈধ হয়েছে। বরিশাল-৩ (বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকার প্রার্থীসহ ৯ জনের মনোনয়ন বৈধ হয়েছে। একইভাবে বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বৈধ হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘ড. শাম্মি আহমেদ দ্বৈত নাগরিক হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

 

 

 

এ ছাড়া একই আসনের মুক্তজোটের প্রার্থী আসাদুজ্জামানের মনোনয়ন দল থেকেই বাতিল করায় সেটিও বাতিল করা হয়। মনোনয়ন ফরমে নিয়মানুযায়ী কাগজপত্র না দেওয়ায় স্থগিত থাকা স্বতন্ত্র এবং বাংলাদেশ কংগ্রেসের ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।’ ছয়টি আসনে ৪৫ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে বলে জানান তিনি।

 

 

মনোনয়ন বাতিলের বিষয়ে ড. শাম্মি আহমেদের ভাই শাহাব আহমেদ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে আপিল করবো। আশা করি, সেখান থেকে মনোনয়ন বৈধতা পাবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net