শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৫

শিরোনাম :
২৩ হাজার ইয়াবাসহ ৬ মাদক সিন্ডিকেটের সদস্য গ্রেফতার

২৩ হাজার ইয়াবাসহ ৬ মাদক সিন্ডিকেটের সদস্য গ্রেফতার

dynamic-sidebar

চট্টগ্রামেঃ 


চট্টগ্রামে পুলিশ ২৩ হাজার ইয়াবাসহ ৬ মাদক সিন্ডিকেটের সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার রাতভর অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে- চট্টগ্রামের ডবলমুরিং থানার জসিম উদ্দিন (৪২), হাটহাজারীর নাজিরহাটের দেবব্রত চক্রবর্তী (৪৯), ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবার মো. সাহাবউদ্দিন (৩৮), নবীনগর উপজেলার রুবেল (২৯), কুমিল্লার চৌদ্দগ্রামের আরিফুর রহমান (৩৮) ও কক্সবাজারের টেকনাফের এনাম (৩০)। এদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে এ প্রসঙ্গে বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন সাংবাদিকদের বলেন, ওই ইয়াবা সিন্ডিকেটের সদস্যরা চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া ও ঢাকায় দীর্ঘদিন যাবত তাদের ব্যবসা চালিয়ে আসছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পুলিশ গোপন সংবাদ পেয়ে বায়েজিদের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ- কলেজের মোড়ে একটি মাইক্রোবাস আটক করে। এরপর মাইক্রোবাসে তল্লাশি করে পুলিশ ৩ হাজার পিস ইয়াবাসহ সাহাবউদ্দিন, রুবেল, জসিম এবং দেবব্রত নামে ৪জনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিমতে, পুলিশ হালিশহর থানার বৌবাজার এলাকায় আরিফের বাসায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৫ হাজার ইয়াবাসহ আরিফকেও গ্রেফতার করা হয়। পরে আরিফের তথ্যমতে, রঙ্গিপাড়া এলাকায় এনামের বাসায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এনামকেও গ্রেফতার করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net