বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৩

বরিশাল নগরীতে চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর হামলা, নগদ টাকা ছিনতাই, আটক ১

বরিশাল নগরীতে চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর হামলা, নগদ টাকা ছিনতাই, আটক ১

dynamic-sidebar

চাঁদার দাবিতে নগরীতে ব্যবাসায়ীর উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৯ টায় বরিশাল জর্জকোট’র পিছনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ব্যবসায়ীর নাম সোহেল (৩৮)। সে নগরীর গীর্জামহল্্ল্লা মোবাইলওয়ে নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সত্বাধীকারী। আহত সূত্রে জানা যায়, নগরীর আগরপুর রোডের চিহিৃত সন্ত্রাসী সৌরভ বালা, কালিবাড়ী রোডের তানজীম রাব্বি, বগুড়া রোড এলাকার জুয়েল, সদর রোড অভিরুচির সিনেমা হলের সামনের এলাকার রবিউল, দিপায়ন দ্বিপ, সায়েম সহ ১২/১৫ জনের একটি সন্ত্রাসী দল গতকাল সন্ধ্যা ৭টার দিকে দোকানের মালিক সোহেল’র অনুপস্থিতে চাঁদা দাবি করে। এ সময় দোকানের কর্মচারীরা মালিক নেই বলে তাদের কে চলে যেতে অনুরোধ করেন। সন্ত্রাসী দলটি রাত ৮টার সময় পুনরায় ঐ দোকানে গিয়ে চাঁদা দাবি করে এবং দোকান মালিক কে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর ফাঁকে রাত ৯টার দিকে দোকানের মালিক সোহেল দোকানের ক্যাশ নিয়ে জর্জকোটের পিছনে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সন্ত্রাসী দলটি এসে সোহেল’র কাছে চাঁদা দাবি করে। সোহেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী দলটি সোহেল’র উপর ঝাপিয়ে পড়ে। এসময় সন্ত্রাসী দলটি সোহেল কে নাকে মুখে উপুর্যপুরি কিল ঘুষি মেরে ও ইট দিয়ে থেতলে সোহেল’র মাথা আঘাত করে এবং সাথে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। সোহেল’র চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনার পরপরই কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ জনকে আটক করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net