মোল্লাহাটঃ
মোল্লাহাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গত শনিবার দুই ব্যক্তিকে ২৮পিচ ইয়াবাসহ আটকের খবর পাওয়া গেছে। পুলিশ জানায়-সমাজের ঘাতক দ্রব্য মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। ওই অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের এসআই গোলাম মোস্তফা এবং এএসআই মোঃ তারেক গত শনিবার বিকেলে দ্বিগংগা গ্রাম থেকে ওই গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে স্বাগতম বিশ্বাস (২০) কে ২০পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরসহ গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া গত শনিবার উপজেলার শাসন গ্রামের নওয়াব আলী সিকদারের ছেলে মঞ্জু (৩৫) কে ৮পিচ ইয়াবাসহ তার নিজ এলাকা থেকে আটক করে পুলিশ। ওই মঞ্জু সিকদারের বিরুদ্ধেও মামলা রুজু করে গতকাল রোবিবার আদালদে পাঠিয়েছে পুলিশ ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply