বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৮

দূত সম্মেলন নভেম্বরের শেষ সপ্তাহে

দূত সম্মেলন নভেম্বরের শেষ সপ্তাহে

dynamic-sidebar

বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে প্রথমবারের মতো দূত সম্মেলন বা এনভয় কনফারেন্স হতে যাচ্ছে।

আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন।

সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।

দূত সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে সংশ্লিষ্ট দেশগুলোতে সঠিক ধারণা দিতে রাষ্ট্রদূতদের বিশেষ নির্দেশনা দেওয়া হবে।

পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রবাসী শ্রমিকদের কল্যাণসহ সামগ্রিক বিষয়ে বর্তমান সরকারের নীতি ও অবস্থান, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দূতাবাসগুলোর ভূমিকা পর্যালোচনা করা হবে।

এসব বিষয়ে কোনো ঘাটতি থাকলে তা চিহ্নিত করে নিরসনে কৌশল প্রণয়নও করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০১২-১৩ সালে সরকার দূত সম্মেলন করার চিন্তা-ভাবনা করে। কিন্তু সেটি তখন হয়ে ওঠেনি। এবারই প্রথম এ ধরনের সম্মেলন হতে যাচ্ছে।

প্রায় ৫২ দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনের আগেই ঢাকায় আসার নির্দেশনা দেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net