সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৩

শিরোনাম :
পটুয়াখালীতে সেজদায় গিয়ে ইমামের আকস্মিক মৃত্যু অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির বাকেরগঞ্জে ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
বরিশালে বিএনপির মিছিলে পুলিশের ‘লাঠিচার্জ’, গ্রেপ্তার ৭

বরিশালে বিএনপির মিছিলে পুলিশের ‘লাঠিচার্জ’, গ্রেপ্তার ৭

dynamic-sidebar

খবর বরিশাল ‍॥ আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের ডাকে বরিশালে বিএনপির কর্মসূচিতে পুলিশ ‘লাঠিচার্জ’ করেছে বলে জানা গেছে। বুধবার সকাল ১১টার দিকে নগরীর প্রধান সড়ক সদর রোড অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ লাঠিচার্জ করে এবং সেখান থেকে জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ সাত জনকে গ্রেপ্তার করে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুর রহমান বিএনপি নেতা আবুল হোসেন খানসহ সাত জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি গ্রেপ্তার বাকি ছয় জনের নাম জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপি নেতাকর্মীরা সকাল ১০টায় আদালতপাড়ায় লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন। তারা পুলিশি বাধা উপেক্ষা করে আদালতপাড়া থেকে মূল সড়কে নেমে পড়েন। সেখান থেকে স্লোগান দিয়ে নেতাকর্মীরা প্রায় এক কিলোমিটার দূরে সদর রোড দলীয় কার্যালয়ে পৌঁছান।

কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সদস্য আবু নাসের রহমত উল্লাহ, দক্ষিণ জেলা আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহীনসহ অন্যরা। সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা আবারও মিছিল নিয়ে সড়কে ওঠার চেষ্টা করেন।

তখন ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আকন কুদ্দুস, আবু নাসের রহমত উল্লাহ, যুবদলের হাফিজ আহমেদ বাবলু, মাসুদ হাসান মামুনসহ ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

ঘটনাস্থলে উপস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুইয়া সাংবাদিকদের জানান, কর্মসূচি পালনে বিএনপি নেতাকর্মীরা পুলিশের অনুমতি নেয়নি। তারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির পরিকল্পনা করেছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net