বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৫

হিজলায় অবৈধ মজুদকৃত দেড় হাজার কেজি ইলিশ জব্দ

হিজলায় অবৈধ মজুদকৃত দেড় হাজার কেজি ইলিশ জব্দ

dynamic-sidebar

বরিশালের হিজলা থানাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ১ হাজার ৬ শত কেজি ইলিশ মাছ জব্দ করেছে কোষ্টগার্ড। এসব ইলিশ মাছ “মা ইলিশ রক্ষা অভিযান- ২০১৭” এর নিষেধাজ্ঞার সময়কালে ধরা হয়। আজ দুপুরে কোষ্ট গার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার কার্যালয় থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার ভোররাতে দক্ষিণ জোনের সিজি স্টেশান হিজলা গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এসময় যাত্রীবাহী লঞ্চ এমভি ইফাদ থেকে “মা ইলিশ রক্ষা অভিযান- ২০১৭” এর অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ১ হাজার ৬০০ কেজি ইলিশ মাছ জব্দ করে। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। আটককৃত ইলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net