সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১১

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

বরিশালে মার্সেল হা-শো সিজন ৭ এর অডিশন অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: দেশের একমাত্র জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো সিজন ৭ এর বরিশাল অডিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) এবারের অডিশনে অংশ নিতে বয়সের কোনো সীমাবদ্ধতা রাখেনি আয়োজক কমিটি। বরিশাল শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সকাল ৮ টায় শুরু হয়ে অডিশন চলে সারাদিনব্যাপী।

অডিশন রাউন্ডে বিচারক হিসেবে ছিলেনবাংলাদেশের প্রখ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ান ইসতিয়াক নাসির, শাওন মজুমদার এবং অভিনেত্রী সুষমা সরকার। মূল পর্বে বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, অভিনেত্রী শবনম ফারিয়া এবং অভিনেতা তুষার খান। ‘মার্সেল হা-শো সিজন-৭’ রিয়েলিটি শোতে বিজয়ী চ্যাম্পিয়ন পাবেন নগদ ৫ লাখ টাকা। ফার্স্ট রানার্স-আপ পাবেন ৩ লাখ টাকা। সেকেন্ড রানার্স-আপের জন্য থাকছে ২ লাখ টাকা।

 

 

রিয়েলিটি শোটি যৌথভাবে পরিচালনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। এটি সঞ্চালনা করবেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি। প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হবে। পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ থেকে মোট ৪০ জন প্রতিযোগীকে বাছাই করা হবে। মূলত, তাদের নিয়েই সাজানো হবে অনুষ্ঠানের মূল পর্বগুলো। এখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত ৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

 

ইতোমধ্যে গত সোমবার সম্পন্ন হয়েছে রংপুর অডিশন। রংপুর বিভাগের অডিশনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই সিজনের কমেডি শো’। দিনব্যাপী কয়েক দফায় প্রতিযোগিতায় অংশ নিয়ে বরিশাল বিভাগ থেকে ঢাকার চূড়ান্ত পর্বে অংশ নিতে ইয়েস কার্ড পেয়েছেন এই অঞ্চলের ৪জন অংশগ্রহণকারী। বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৩০০ প্রতিযোগি এই অডিশনে অংশ নেন।

বরিশাল বিভাগ থেকে ইয়েস কার্ড পাওয়া ছয় কমেডি বিজয়ীরা হলেন বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার ফাহিম আমান সোহান,ফরিদপুরের কানাইপুর গ্রামের গোপাল কর্মকার, পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইসরাত জাহান এবং বরগুনার বেতাগী উপজেলার মুহিব্বুল্লাহ। এছাড়াও আরো ছয় প্রতিযোগীকে কল ওয়েটিং -এ রাখা হয়েছে বলে জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net