, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
বরিশালে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ
বরিশালে জমকালো আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টায় বরিশাল প্রেসক্লাব অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

সংবাদ সারাবেলার বরিশাল ব্যুরো প্রধান শাকিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এস এম জাকির হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভারতের শিলিগুড়ির বিশিষ্ট ব্যবসায়ী নাদিম আহমেদ, বরিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, দৈনিক বাংলাদেশ বুলেটিন এর বরিশাল ব্যুরো প্রধান জিহাদ রানা, খান মাইনউদ্দিন, দখিনের কন্ঠ’র মুরাদ হোসাইন, সংবাদ সারাবেলার পটুয়াখালী প্রতিনিধি শাহিন খান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল ব্যুরো সৈয়দ বাবু, স্থানীয় দৈনিক পরিবর্তন পত্রিকার স্টাফরিপোর্টার ও সিনিয়র সাংবাদিক জিয়াউদ্দিন বাবু, দৈনিক সারা বাংলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এড. গোলাম মাওলা শান্ত, দৈনিক সোনালী খবর এর বরিশাল ব্যুরো গাজী আরিফুর রহমান, দৈনিক সকালের সময় এর বরিশাল প্রতিনিধি, দৈনিক আলোকিত সময় এর বরিশাল ব্যুরো পারভেজসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ সময় বস্তু‌নিষ্ঠ সংবাদ প্রকা‌শে দৈ‌নিক সংবাদ সারাবেলা প‌ত্রিকার ভূমিকা তু‌লে ধরার পাশাপা‌শি দৈনিক সংবাদ সারাবেলা প‌ত্রিকার উত্ত‌রোত্তর সাফল‌্য কামনা করেন সাংবাদিকরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net