বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০২

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
সিটিং বাস সার্ভিসের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত

সিটিং বাস সার্ভিসের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত

dynamic-sidebar

রাজধানীতে চলাচলকারী সিটিং বাস সার্ভিসের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সিটিং সার্ভিস ও সিএনজিচালিত অটোরিকশা মিটারে না যাওয়ার বিষয়ে করণীয় ঠিক করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে। ওই কমিটি দুই-তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। ওই রিপোর্টের আলোকে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো বলেন, ভারী যানবাহন চলাচলের কারণে দেশের সড়ক-মহাসড়কগুলোর স্থায়িত্ব কমছে। রাস্তায় চলাচলরত বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহণের ওজন নিয়ন্ত্রণ করতে কী করণীয় তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। সড়ক ও মহাসড়ক পরিবহন বিভাগের সচিব ওই কমিটির আহ্বায়ক। তাদের রিপোর্ট দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট পাওয়ার পর  এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিএর চেয়ারম্যান মো. মশিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net