মোঃ ইফতেখার হোসেন খান,ববি প্রতিনিধি।।
বরিশাল অঞ্চলের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের স্নাতক প্রথমবর্ষে অধ্যয়নরত ১২১ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।
এ সকল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ২.৫ বছরব্যাপী মাসিক ৪০০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে সিজেডএম।বরিশাল অঞ্চল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শের-ই বাংলা মেডিকেল কলেজ ও পটুয়াখালী মেডিকেল কলেজ সহ মোট ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতাভুক্ত।
আজ শনিবার (২৩ নভেম্বর)বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। সিজেডএম-এর কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান কর্নেল (অব.) মো. যাকারিয়া সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ডক্টর রাহাত হোসাইন ফয়সাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর বরিশাল বিভাগীয় অ্যাম্বাসেডর এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মো. মামুন উর রশিদ। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর শিক্ষা বিভাগের প্রধান লে. কর্নেল (অব.) সৈয়েদ নাজমুর রহমান। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর জিনিয়াস বৃত্তি কর্মসূচি বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। উপস্থিত বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা তাদের এই বৃত্তি পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বেশ আবেগ গণ পরিবেশ সৃষ্টি করে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ডক্টর রাহাত হোসাইন ফয়সাল সিজেডএমকে আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন ও ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জানা যায় জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রণোদনা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে।
উল্লেখ্য:দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কর্পোরেট প্রতিষ্ঠান এবং বিত্তবান ব্যক্তিদের প্রদত্ত যাকাতের অর্থের মাধ্যমে গঠিত যাকাত তহবিল থেকে এই বৃত্তি ২০১০ সাল থেকে নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। সিজেডএম এখন পর্যন্ত প্রায় ১৭,৫০০ ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করেছে এবং বর্তমানে ৭৮০০ এর অধিক অসচ্ছল ছাত্র-ছাত্রীর মাসিক ৪০০০ টাকা হারে ২.৫ বছরের জন্য বৃত্তি চলমান রয়েছে। এ বছর বরিশাল অঞ্চলসহ সারাদেশে আরও প্রায় ১৮০০ শিক্ষার্থীর বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply