সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১০

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বরিশাল প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ২৪ ডিসেম্বর ভোট গ্রহণ, নির্বাচন কমিশন গঠন

বরিশাল প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ২৪ ডিসেম্বর ভোট গ্রহণ, নির্বাচন কমিশন গঠন

dynamic-sidebar

খবর বরিশাল:
ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। চলতি বছরের আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাবের হলরুমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

 

ক্লাবের জ্যেষ্ঠ সদস্য সাইফুর রহমান মিরনকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত কমিশনে দেবাশীষ চক্রবর্তী ও নাসিমুল হককে নির্বাচন কমিশনার মনোনীত করা হয়েছে। শনিবার রাতে প্রেসক্লাবের সভাকক্ষে কার্যকরী সংসদের সভায় নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন। এসময় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।

 

তফসিল ঘোষণার পর পরই প্রেসক্লাব সদস্যদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসব-উদ্দিপনা এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত ভোটার তালিকা সংশোধনী প্রস্তাব গ্রহণ, ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার মধ্যে চূড়ান্ত ভোটার তালিকার সংশোধনী প্রস্তাব নিস্পত্তি এবং একই দিন রাত ৮টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

১০ ও ১১ ডিসেম্বর প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ১৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, একই দিন রাত সাড়ে ৮টায় মনোনয়নপত্র বাছাই এবং রাত সাড়ে ৯টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৪ ডিসেম্বর বাতিলকৃত প্রার্থীদের আপিল দাখিল, ১৫ ডিসেম্বর রাত ৮টার মধ্যে আপত্তি শুনানী শেষে সিদ্ধান্ত গ্রহণ, ১৭ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার, ১৮ ডিসেম্বর রাত ৯টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

 

এবারের নির্বাচনে প্রার্থীরা প্রচার প্রচারণার সময় পাবে মাত্র ৬ দিন। এরপর ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোট গ্রহণের পর পরই গণনা এবং ফলাফল প্রকাশ করা হবে। তাছাড়া ফলাফলের ওপর আপত্তি থাকলে তা এক ঘণ্টার মধ্যে জানাতে হবে এবং আপত্তি শুনানী শেষে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

 

এদিকে, এবারের নির্বাচনে সভাপতি পদে আড়াই হাজার টাকা, সহ-সভাপতি দেড় হাজার, সাধারণ সম্পাদক দুই হাজার, সহ-সাধারণ সম্পাদক পদে দেড় হাজার, প্রতিটি সম্পাদকিয় পদে এক হাজার এবং সদস্য পদে পাঁচশ টাকা মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ২০১১ সালে অর্ধ-বার্ষিক সাধারণ সভায় গৃহীত নির্বাচনী আচরণবিধি ২০২৫-২৫ সালের নির্বাচনেও বহাল থাকবে।

 

উল্লেখ্য, ইতিপূর্বে বরিশাল প্রেসক্লাবে এক বছরের জন্য নির্বাচন হতো। ২০২৪ সালের অর্ধ-বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্বাচন হবে দ্বি-বার্ষিক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net