বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
থ্রি হুইলার বন্ধের দাবিতে ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ

থ্রি হুইলার বন্ধের দাবিতে ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ
মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল ও দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের প্রতিবাদে ঝালকাঠি থেকে ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। আকস্মিক বাস চলাচল বন্ধ ঘোষণার কারণে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি টিপু সুলতান জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বে-আইনি হলেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে পুরোদমে চলছে অবৈধ মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত অটোরিকশা। এর পাশাপাশি দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের কারণে বাস মালিকদের লোকসানের মুখে পড়তে হচ্ছে।

 

এ কারণে মহাসড়কে গতকাল সকালে মালিক সমিতি পূর্বের ন্যায় চেকপোস্ট বসালে তাতে বাধা দেয় স্থানীরা। এর প্রতিবাদে ঝালকাঠি থেকে বরিশাল, ভান্ডারিয়া, পিরোজপুর, মঠবাড়িয়া, বাগেরহাট ও খুলনাসহ ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত এসব রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net