সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২২

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
ইস্কন নিষিদ্ধ ও আইনজীবি হত্যা বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

ইস্কন নিষিদ্ধ ও আইনজীবি হত্যা বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ
বরিশালে আইনজীবী এবং ছাত্রদের বিক্ষোভ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি পন্থি আইনজীবীরা। বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় আদালত চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি করেন তারা। পরে তারা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশও করেন।

 

এসময় তারা বলেন, ইস্কনের হামলায় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তাদের এই হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় ইস্কন একটি জঙ্গি সংগঠন। আর এই হামলার পিছনে শেখ হাসিনার মদদ রয়েছে। এদেরকে নিষিদ্ধ করার দাবি তোলেন তারা।

 

এর আগে দুপুর ১২টায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলামের হত্যার বিচার এবং ইস্কন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বিক্ষোভ করে।

 

 

এছাড়াও মঙ্গলবার রাত ও বুধবার সকালে কয়েক দফায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net