রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৩

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

আমি নিজেই বৈষম্যের শিকার: ববি উপ-উপাচার্য

dynamic-sidebar

ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেছেন, অত্যন্ত দুঃখজনক যে একমাস হয়েছে আমি এখানে এসেছি । আমি নিজেই বৈষম্যের শিকার। আপনারা সবই জানেন। আমি এখানে কাজ করতে এসেছি। আমি রুমে বসে পত্রিকা পড়তে আসিনি। আমি একটা মাস ধরে অফিসে নয়টার সময় যাই ,কখনো পাচঁটায় কখনো সাতটায় রুমে ফিরে যাই। কর্মহীন দিন অতিবাহিত করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর ) দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এটিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের নাম ব্যানার থেকে কালো কালি দিয়ে মুছে দেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। আল্টিমেটামে বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় ববি উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। উপাচার্য কার্যালয়ের লোকজনকে বের করে দিয়ে দুটি কলাপসিবল গেট তালবদ্ধ করে রাখেন। দপ্তর থেকে উপাচার্যের নামফলকও তুলে দেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

অবশেষে গ্রেপ্তার হলেন ওবায়দুল কাদেরের সেই আত্মীয়অবশেষে গ্রেপ্তার হলেন ওবায়দুল কাদেরের সেই আত্মীয়
অনুষ্ঠানে উপ-উপাচার্য আরও বলেন, আমি চব্বিশকে লালন করি ধারণ করি। গত ১৫ বছর যাবৎ স্বৈরশাসক যেভাবে আমাদের কণ্ঠরোধ ও দমন করার চেষ্টা করেছে তা কোনো গণতান্ত্রিক ও সভ্য দেশে সম্ভব না। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন শুধু কোটা বিরোধী আন্দোলনই ছিল না বরং ছাত্র-জনতা ও মেহনতি মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল এই জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানে।

এ ছাড়াও সভায় আন্দোলন চলাকালীন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন সুজয় বিশ্বাস শুভ, ভূমিকা সরকার, রাকিব আহমেদ, সিরাজুল ইসলাম, শাহেদুল ইসলাম শাহেদসহ অন্যান্য শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, গণঅভ্যুত্থানের প্রামাণ্যচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তির আয়োজন ছিল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net