বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৬

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

অস্ত্র ও বোমাসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

dynamic-sidebar

খবর বরিশাল ॥ ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১২টি হাতবোমা, একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে করা এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

 

এর আগে, শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. ফারুক দৌলত ও মো. হোসেন সিয়াম।

 

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মো. ফারুক দৌলত এবং মো. হোসেন সিয়ামের নেতৃত্বে দুইটি দুর্র্ধষ সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, ১২টি হাতবোমা, তিনটি দেশীয় অস্ত্র ও ১৬টি প্রতিবন্ধী কার্ডসহ দুর্র্ধষ সন্ত্রাসী মো. ফারুক দৌলত এবং মো. হোসেন সিয়ামকে আটক করা হয়েছে।

 

রিফাত আহমেদ আরও বলেন, আটক সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net