খবর বরিশাল ডেস্ক
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত alleged গণহত্যার বিচার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৫টায় বরিশাল নগরীর টাউন হল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শিবিরের বরিশাল মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য রিয়াজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ নাঈম।
প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল ইসলাম বলেন, “২০১৩ সালের ৫ মে একটি নিকৃষ্টতম গণহত্যা সংঘটিত হয়েছিল। ইসলামপ্রিয় জনতাকে নির্বিচারে হত্যা করে ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে তৎকালীন সরকার।” তিনি অবিলম্বে ওই ঘটনার বিচার দাবি করেন।
তিনি আরও বলেন, “২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারিও বাংলাদেশের ইতিহাসে আরেকটি কালো দিন। ওইদিন পিলখানায় দেশপ্রেমিক সেনা সদস্যদের হত্যার মাধ্যমে জাতিকে নিরাপত্তাহীন করে ফেলে সরকার।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম, জেলা সভাপতি আকবর হোসাইন, মহানগর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুজন, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা ৫ মে দিনটিকে “শাপলা গণহত্যা দিবস” হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানান এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply