এইচ আর হীরা
বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে হাতেনাতে আটক হন সঞ্জীব কুমার দাস (৪৪)। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া তাকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
আটক সঞ্জীব কুমার দাস বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে। অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।
রাজ কুমার সাহা জানান, দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে দুটি ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার কথা বলে সঞ্জীব ২১ হাজার টাকা দাবি করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে আটক করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ঘটনায় বিআরটিএ অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply