বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৬

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
হাতেম আলী কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাতেম আলী কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক॥
বরিশালের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ২০২৫ সালের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক জনাবা আফরোজা আলো। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

 

১৫টি ইভেন্টে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যে উল্লেখযোগ্য ছিল দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, একক গল্প বলা, কুইজ, অভিনয় ও নৃত্য।

আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী মোট ৪৭ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে এবং অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net