শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২০

শিরোনাম :

বরিশালে ড্রাম ভর্তি গাঁজাসহ যুবক গ্রেফতার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
বরিশালে ড্রামের ভেতর থেকে ৬ লাখ টাকার ১০ কেজি গাঁজাসহ যুবক নয়ন তালুকদারকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) সকালে নগরীর গড়িয়ারপারের ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার। ওসি বলেন, নয়ন ঢাকা থেকে মাহিন্দ্রায় (থ্রিহুইলার) ড্রাম ভর্তি করে গাঁজা নিয়ে বরিশালের বানারীপাড়া যাচ্ছিলেন।

গ্রেফতার নয়ন তালুকদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।

ওসি জাকির হোসেন বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়মিত অভিযান চলছিল। এসময় একটি মাহিন্দ্রার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাশি করা হয়। তখন গাড়িতে থাকা ড্রামের মধ্য থেকে গাঁজা উদ্ধার করা হয়। এসময় নয়নকে আটক করা হয়। এ ঘটনায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন সাব-ইন্সপেক্টর (এসআই) তরিকুজ্জামান।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net