রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫১

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

বরিশালে হার্ট ফাউন্ডেশন পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

dynamic-sidebar

দক্ষিণাঞ্চলের ২ কোটির মানুষের হৃদরোগ চিকিৎসা ঝুঁকিতে

খবর বরিশাল ডেস্ক ॥
বরিশালে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর কালুশাহ সড়কে হাসপাতালের মূল ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় সচেতন নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাভ ফর ফ্রেন্ডস’।

মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল বিভাগে ১১টি জেলার প্রায় দুই কোটি মানুষ বসবাস করে। অথচ হৃদরোগের মতো জটিল ও জীবনঘাতী রোগের জন্য এখানে কোনো কার্যকর হৃদরোগ বিশেষায়িত সরকারি হাসপাতাল নেই। ফলে রোগীদের ঢাকা বা চট্টগ্রামমুখী হতে হয়, যা অনেকের পক্ষেই সম্ভব নয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘লাভ ফর ফ্রেন্ডস’-এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শাহেদ বিল্লাহ, সদস্য আসমা আক্তার, শাহাদাত রনি, মোস্তাক শাওন ও হার্ট ফাউন্ডেশনের কর্মচারী সালামসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, বহুদিন ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় হৃদরোগে আক্রান্ত অনেক রোগী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, “সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে অসংখ্য জীবন ঝুঁকিতে পড়বে। হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতিতে সময়মতো চিকিৎসা না পেলে মৃত্যু অনিবার্য।”

তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে হাসপাতালটি পুনরায় চালুর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, বরিশাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালটি এক সময় হৃদরোগের প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল। তবে দীর্ঘদিন ধরে আর্থিক সংকট, অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকটে এটি কার্যত অচল হয়ে পড়ে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, সরকারের সদয় হস্তক্ষেপে হাসপাতালটি দ্রুত সচল হবে এবং দক্ষিণাঞ্চলের মানুষ স্বল্প খরচে উন্নত হৃদরোগ চিকিৎসা সেবা পাবেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net