মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১১

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

সাংবাদিক খান মাইনউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক 
বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি ও দৈনিক দখিনের কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খান মাইনউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার পর ঝালকাঠির নলছিটি উপজেলার জুরকাঠি গ্রামে অবস্থানকালে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় খান মাইনউদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খান মাঈন উদ্দিনের ভাগিনা শাকিল জানায়, সম্প্রতি মামায় (খান মাইনউদ্দিন) একটি কার্লভাট এর দুর্নীতি প্রতিবেদন প্রকাশ করেন, যা স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে ছিল। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম। এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক এই আর হীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহত সাংবাদিকের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

হামলার শিকার সাংবাদিক খান মাইনউদ্দিন স্থানীয় ও জাতীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন বরিশালের সর্বস্তরের সাংবাদিক সংগঠন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net