বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ

বরিশালের ৭ লাখ শিশু-কিশোরদের দেয়া হবে টাইফয়েড টিকা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : 
আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারা দেশে শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ সময়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এ টিকা দেওয়া হবে। বরিশাল জেলা ও সিটিতে মোট ৬ লাখ ৯৮ হাজার ৭১৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে আয়োজিত সংবাদকর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালার আয়োজন করে বরিশাল জেলা তথ্য অফিস এবং সহযোগিতা করে ইউনিসেফ বাংলাদেশ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহি। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান।

 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মোমেন, বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. শাকিলুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

 

 

কর্মশালায় জানানো হয়, বরিশাল জেলা ও সিটি এলাকায় প্রায় ৪ লাখ ৬১ হাজার ৯১৭ শিশুকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং ২ লাখ ৩৬ হাজার ৭৯৮ শিশুকে কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে। টাইফয়েড টিকা গ্রহণে ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এজন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net