বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

dynamic-sidebar

এইচ আর হীরা, বরিশাল :
বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, দেশে ভৌগোলিক অবস্থান, নদীর সংখ্যাধিক্য, ঘন বসতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। সোমবার (১৩ অক্টোবর) বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

তিনি বলেন, “একই স্থানে স্কুল কাম সাইক্লোন শেল্টার না করে দুর্যোগপ্রবণ এলাকায় এসব স্থাপনা নির্মাণ করলে মানুষ আরও বেশি উপকৃত হতো।” উপদেষ্টা জানান, বাস্তবতা অনুধাবন করে সরকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করেছে। এখন দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি হ্রাস, সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই পুনর্গঠনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

তিনি আরও জানান, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, খুলনা ও বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে নির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো যথার্থ স্থানে নির্মিত হয়েছে কিনা তা যাচাই করতে সরকার কাজ করছে। অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অধিদপ্তরের মহাপরিচালক রেওয়ানুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম,

 

 

পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিবস উপলক্ষে সকালে নগরীতে বর্ণাঢ্য র‍্যালি ও বেলস্ পার্ক মাঠে দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net