শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৫

শিরোনাম :
চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি

চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক  :
চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা। সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের (গ্রেড ১১-২০) অস্থায়ী পদে কর্মরত কর্মচারীরা জানান, প্রায় ৫৮ জন কর্মচারী ৫ থেকে ১০ বছর ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাদের স্থায়ীকরণের কোনো উদ্যোগ বাস্তবায়ন হয়নি।

কর্মচারীরা অভিযোগ করেন, ২০১৯ ও ২০২২ সালে প্রশাসন অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের উদ্যোগ নিলেও তা অজানা কারণে থেমে যায়। সর্বশেষ চলতি বছরের ২০ অক্টোবর আবারও স্থায়ীকরণ প্রক্রিয়া শুরু করার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ইউজিসি থেকে অনাপত্তিপত্র না পাওয়ার অজুহাতে সেটিও বাস্তবায়িত হয়নি। তাদের দাবি, ইউজিসি চার বছর আগে এসব পদে নিয়োগের অনুমোদন দিলেও প্রশাসনিক জটিলতায় বিষয়টি আলোর মুখ দেখছে না।

 

ফলে অল্প বেতনে জীবনযাপন করা এসব কর্মচারীরা দিশেহারা হয়ে পড়েছেন। আন্দোলনকারী কর্মচারী রাসেল আহমেদ ও ইজাজ বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। স্থায়ীকরণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরব না।” বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কর্মকর্তা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net