বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫২

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরগুনায় এক রাতে ৭ গরু চু’রি, আতঙ্কে এলাকাবাসী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
বরগুনার বেতাগী উপজেলায় একই বাড়ি থেকে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ২টার পর ইউনিয়নের ঝোপখালী গ্রামে ঘটনাটি ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, বেতাগী উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছোট ঝোপখালী গ্রামের প্যাদাবাড়িতে রাতে চোরের দল মোট ৭টি গরু চুরি করে নিয়ে যায়। এর মধ্যে বেল্লাল প্যাদার ৪টি গরু ও রহমান প্যাদার ৩টি গরু চুরি হয়েছে । চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকারও বেশি।

ক্ষতিগ্রস্ত কৃষক বেল্লাল প্যাদা বলেন, ‘ভোরে উঠে দেখি গোয়ালঘরের দরজা খোলা, ৪ গরু নাই। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
আমরা এখন নিঃস্ব।’

আব্দুর রহমান প্যাদা বলেন, ‘আমার গরুঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।’

পরপর গরু চুরির ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি রাতের বেলায় টহল বাড়ানো ও গ্রামভিত্তিক পাহারা সংগঠনের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, গরু চুরির ঘটনাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। একাধিক দল মাঠে কাজ করছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net