খবর বরিশাল ডেস্ক:
বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম (২৫) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত রবিউল ইসলাম স্থানীয় জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। তার মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সংঘর্ষে আহত অন্তত আটজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে কারা দাওয়াত পেয়েছে আর কারা পায়নি—এ নিয়ে পূর্বের বিরোধ থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রবিউল নিহত এবং আরও কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply