বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৯

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম
যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে আলোচনা সভা

যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে আলোচনা সভা

dynamic-sidebar

জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে বরিশাল প্রেসক্লাব ও অশ্বিনী কুমার হলে পৃথকভাবে এ কর্মসূচি উদযাপন করে নগর উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নেতা-কর্মীরা।

এরমধ্যে মহানগর যুবদল সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের হল রুমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করেন প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেড মজিবর রহমান সরোয়ার।

এসময় কমিটির সভাপতি আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

প্রধান অতিথি বক্তব্যে মজিবর রহমান সরোয়ার মহানগর যুবদলকে শক্তিশালী এবং ঢেলে সাজানোর লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পাশাপাশি অবৈধ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতকে শক্তিশারী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এর আগে সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করে মহানগর যুবদল। পরবর্তীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ৩৯পাউন্ড কেক কাটেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।

এসময় বিএনপির জ্যেষ্ঠ নেতারা ছাড়াও যুবদল দক্ষিণ জেলার সভাপতি পারভেজ আকন বিপ্লব এবং সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net