রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৬

শিরোনাম :
লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

ফের বরিশালে ভুয়া সাংবাদিক চক্রের দুই সদস্য আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : 
ফের বরিশালে ভুয়া সাংবাদিক পরিচয়ে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে অমৃত লাল দে কলেজের বিপরীতে খন্দকার ফার্নিচার দোকানে এ ঘটনা ঘটে। আটক হওয়া দুই যুবক হলেন, নগরীর ১০ নম্বর ওয়ার্ড ভাটার খাল এলাকার হাকিম আলীর পূত্র মোঃ মামুন রেদোয়ান এবং ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকার সালাম মোল্লার পুত্র জাহাঙ্গীর মোল্লা।

 

 

অভিযোগ উঠেছে, ১৫–২০ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে শহরের বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছিল। নির্মাণাধীন ভবন থেকে পারিবারিক ঘটনা, সবকিছু নিয়েই তারা কূটকৌশলে চাঁদা দাবি করতো। ফার্নিচার ব্যবসায়ী লিয়াকত আলী জানান, চলতি মাসের ৬ ডিসেম্বর মামুন রেদোয়ান ‘গোপন ভিডিও’ প্রকাশের ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করেন। পরে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরদিন বকেয়া টাকা নিতে দোকানে এলে স্থানীয় ব্যবসায়ী ও জনতা দুজনকে ধরে গণধোলাই দেয় এবং সাংবাদিক নেতাদের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করে। চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

 

 

এ ঘটনার আগে হাওয়া বেগম নামে এক ভুক্তভোগীও অভিযোগ করেন, মামুন রেদোয়ান ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ও তার মেয়েকে অচেতন করে দুই লক্ষ টাকার সোনার গয়না নিয়ে গেছে। তিনি থানায় বিচার দাবি করেছেন। কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” অপসাংবাদিকতা প্রতিরোধে বরিশালের ১৫টি সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে কাজ চলছে বলে জানিয়েছেন সমন্বিত জোটের মুখপাত্র বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

 

 

তিনি বলেন, “ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকতার সুনামহানি হচ্ছে। এর আগেও কয়েকজন ভুয়া সাংবাদিক আটক করে পুলিশে দেয়া হয়েছে। এদের রিমান্ডে নিলে পুরো চক্রের তথ্য উদঘাটন সম্ভব হবে।” ব্যবসায়ী লিয়াকত আলী ১৫–২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net