মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪০

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাত যুক্ত করতে ড্যাব নেতৃবৃন্দের সঙ্গে সভা

নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাত যুক্ত করতে ড্যাব নেতৃবৃন্দের সঙ্গে সভা

dynamic-sidebar

মনিরুজ্জামান মনির 
আগামী জাতীয় নির্বাচনে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে বিএনপির অঙ্গীকার ও প্রস্তাবনা চূড়ান্ত করার লক্ষ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির নির্বাচনী টিমের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৪ ডিসেম্বর) গুলশানে অবস্থিত বিএনপির নবনির্মিত নির্বাচনী অফিসে অনুষ্ঠিত এই সভায় দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমান সংকট, নীতিগত সংস্কার, চিকিৎসকদের কর্মপরিবেশ উন্নয়ন এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার বিশেষ অতিথি ছিলেন ডা. মাহাদি আমিন, হেলথ ইকোনমিস্ট ডা. জাহাঙ্গীর খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তৌফিক জোয়ার্দার এবং ডা. আহমেদ এহসানুর রহমান আলোচনায় অংশ নেন।

ড্যাব-এর পক্ষে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সহ-সভাপতি ডা. সামিউল হাসান বাবু, ডা. সফিউল্লাহ ঝিনটু, ডা. সৈয়দ আকরাম হোসেন, ডা. জাহিদ রায়হান এবং ডা. মাহমুদ আলম তারেক।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন- একটি মানবিক, টেকসই ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে স্বাস্থ্য খাতে সংস্কার জরুরি। সে লক্ষ্যে চিকিৎসক সমাজের বাস্তব অভিজ্ঞতা ও সুপারিশ বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net