, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
বরিশাল মেডিকেলে রাসায়নিকের কক্ষে আগুন

বরিশাল মেডিকেলে রাসায়নিকের কক্ষে আগুন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রাসায়নিক রাখার একটি কক্ষে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে সেখানে থাকা কিডনি ডায়ালাইসিসের বিপুল রাসায়নিক পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার রাতে সাড়ে ১০টার দিকে হাসপাতালের মূল ভবনের নিচতলায় আগুন লাগে বলে জানান বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন।

আগুন লাগার খবর জানাজানি হওয়ার পর অনেক রোগী ও তাদের স্বজনরা হাসপাতাল থেকে নিচে নেমে আসেন।

হাসপাতালের এক কর্মী বলেন, রাতে হঠাৎ নিচ তলায় ‘মেডিসিন স্টোরের’ মধ্যে থেকে ধোয়া বের হতে দেখে সবাই আগুন আগুন বলে চিৎকার শুরু করেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল আল আমিন বলেন, “আমরা রাত ১০টা ৫৩ মিনিটে আগুনের খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। সেখানে একটি কক্ষ থেকে মধ্যে প্রচুর ধোয়া বের হচ্ছিল। পরে দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সব মিলিয়ে এক ঘণ্টার মতো সময় লেগেছে।”

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারণ, কক্ষের ভেতরে ওপরের একটি লাইট ভেঙে নিচে পড়া অবস্থায় পেয়েছি।

“আগুন এবং ধোয়া নিয়ন্ত্রণে আনতে গিয়ে কক্ষে থাকা রাসায়নিক লেগে আমাদের চার কর্মীর হাতে ফোসকা পড়ে গেছে।”হাসপাতালের সহকারী পরিচালক আবদুল মুনায়েম সাদ বলেন, “যে কক্ষে আগুন লেগেছে, সেটা ওষুধের স্টোর ছিল না। ওটাতে কিডনি ডায়ালাইসিসের রাসায়নিক ছিল।

“আগুনে ‘হাইড্রোজেন পার অক্সাইড’ যা ছিল, পুড়ে গেছে। তবে সেখানে কী পরিমাণ রাসায়নিক ছিল, সেটা বুধবার বলা যাবে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net