মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৫

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

dynamic-sidebar

মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি) | ছবি: সংগৃহীত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আজ (শুক্রবার, ৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে আমতলী থেকে তিন আরোহী একটি মোটরসাইকেলে করে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে শাখারিয়া বাজার এলাকা অতিক্রম করার সময় বরিশাল-কুয়াকাটা রুটের সম্রাট পরিবহন নামের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন আরোহী মারা যান

খবর পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পথে কলাপাড়ার বাসিন্দা সজীব হাওলাদার (২৫) নামে আরও একজন আরোহী মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।

আমতলী থানার মোবাইল ডিউটি অফিসার এসআই আসিকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net