মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১০

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
দ্বিতীয় দিনে বরিশাল শের ই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

দ্বিতীয় দিনে বরিশাল শের ই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

dynamic-sidebar

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির দ্বিতীয় দিন। 

‎স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবির সঙ্গে একমত পোষন করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে হাসপাতালে মিড লেভেলের চিকিৎসকরাও।

 

‎আজ (সোমবার, ৮ জুন) বেলা ১২টার পরে মিড লেভেলের চিকিৎসকরা এ ঘোষণা দেন। এর আগে ৬ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করেন ‎ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

‎আন্দোলনকারীরা জানান, নতুন পে-স্কেলের সঙ্গে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ২০ থেকে ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বিএমইউ, বিসিপিএস পরীক্ষার ফি কমিয়ে ১ হাজার টাকার মধ্যে আনতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করাসহ ৬ দফা দাবি জানান তারা।

এ দাবি দ্রুত সময়ে মেনে নেয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের সেবা কার্যক্রম চলমান রয়েছে। তবে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net