বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১০

শিরোনাম :
বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার

dynamic-sidebar

                  ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান লিমন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (৭ জুন) রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার লিমন বাকেরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হিরাধার গ্রামে বসবাসকারী এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন অভিযুক্ত লিমন। ঘটনার দিন রাত ১১টার দিকে ওই গৃহবধূর ঘরে ঢুকে তিনি হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এসে লিমনকে আটক করে একটি কক্ষে আটকে রাখে।

পরে ভুক্তভোগীর স্বামী জাহাঙ্গীর হোসেন বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লিমনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে (মামলা নম্বর–১২/২৬)। পরে গ্রেপ্তার লিমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগীর স্বামী জাহাঙ্গীর হোসেন বলেন, লিমন দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

অন্যদিকে, অভিযুক্তের বাবা শাহাদাত হোসেন দাবি করেন, তাঁর ছেলে ওই রাতে কেন ওই নারীর বাড়িতে গিয়েছিল তা তাদের জানা নেই। তিনি আরও অভিযোগ করেন, লিমনকে মারধর করা হয়েছে এবং এ ঘটনায় তারা থানায় অভিযোগ দিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net