বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭

বরিশালে আওয়ামীলীগ কর্মীদের আস্থাভাজন সাদিক আব্দুল্লাহ’র ভালোবাসা

বরিশালে আওয়ামীলীগ কর্মীদের আস্থাভাজন সাদিক আব্দুল্লাহ’র ভালোবাসা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীদের আস্থারস্থল হিসেবে ইতিমধ্যে ব্যপক সুনাম অর্জন করেছেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক যুবরত্নখ্যাত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তারই ধারাবাহিকতায় গতকাল এক ওয়ার্ডে এক কর্মীর প্রতি ভালোবাসে দেখে মুগ্ধ বরিশাল আওয়ামীলীগের নেতাকর্মীরা। সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার ফেইসবুক ফ্যান পেইজে ঐ কর্মীর ছবিসম্বলিত একটি ছবি পোষ্ট করেন। স্ট্যাটাসটি হলোঃ “কর্মীদের প্রবীন অন্ধ এই আওয়ামী লীগ কর্মিকে দেখে উজ্জীবিত হতেই হয়। তার বার্ধক্য দলের প্রতি ভালোবাসাকে দমাতে পারেনি। মিছিলের সামনে থেকে সবাইকে ১০নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীতে নিয়ে আসে।” এর পরপরই শুরু হয় তাকে নিয়ে কর্মীদের ভালোবাসার মন্তব্য।স্ট্যাটাসটিতে Rajin Tahmid বলেন, ‘আমাদের বরিশাল বাসির আস্থা ও ভালবাসার আর এক নাম যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ভাই।’ Kurban Sarkar নামে এক ব্যক্তি বলেন,’অন্দ মানুষের মনের খিয়ালী জ্ঞানের তাতপর্যতার সিমা বড় কেন, চোখ বন্ধ করে মনটাকে নাড়া চাড়া দিলেই বুঝা যেতে পাড়ে, যাহা অন্দদের স্বরনে পরে। জয়বাংলা।’ Biplob Kabiraj বলেন, ‘আমার গর্বিত নেতা,জনগনের নেতা,আগামি বরিশালের নগর পিতা।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net