
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বরিশাল জিলা স্কুলে যথাযোগ্য মর্যাদায় বিশেষ আলোচনা সভা, শিক্ষা সহায়তা প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে বিদ্যালয় অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বরিশাল অঞ্চল পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বরিশাল জিলা স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply