ছবি : সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার রহমতপুর ও দেহেরগতি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং অপরজন নির্মাণ শ্রমিক।
জানা গেছে, উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া পাঁচ রাস্তা এলাকার কাশেম খার বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মো. শুভ (২০)। তিনি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ জসিমের ছেলে।
স্বজনরা জানান, দুপুরের দিকে শুভ একটি বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত ও সংযোগ দেওয়ার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, উপজেলার দেহেরগতি ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) সংলগ্ন রাকুদিয়া এলাকায় সুগন্ধা নদীর ভাঙনরোধ প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নির্মাণ শ্রমিক আল-আমিন (২৮)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply