বরিশাল অফিসঃ
বরিশাল জেলার মুলাদী উপজেলায় গাঁজা সেবনের সময় ৪জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৭ফ্রেব্রুয়ারী সোমবার উপজেলার খাসেরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাহার মিয়া। জানা যায়, গাঁজা সেবনরত অবস্থায় হাতে নাতে ৪জনকে গাঁজা সহ আটক করা হয়। এদের মধ্যে একজন গাঁজা বিক্রেতাও রয়েছেন। পরে গাঁজা বিক্রেতাকে এক বছর এবং অন্য তিনজনকে ৬মাসে সশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাহার মিয়া আজকের তালাশকে বলেন, মুলাদী উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান সবসময় চলবে।
বার্তা সম্পাদনায়ঃ মজিবর রহমান নাহিদ
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply