মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৪

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

বরগুনার হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

dynamic-sidebar

বরগুনার পাথরঘাটা থানায় দায়ের করা একটি হত্যা মামলার পলাতক আসামিকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতার ব্যক্তির নাম আবদুল জলিল (৫২)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার বাসিন্দা। শনিবার র‌্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে হত্যা মামলার পলাতক আসামি আবদুল জলিল চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-৮ বরিশালের যৌথ একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

 

র‌্যাব জানায়, আবদুল জলিল পাথরঘাটা থানায় দায়ের করা একটি হত্যা মামলার দ্বিতীয় এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

 

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net