বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৩

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বিশ্বকাপ স্মরণীয় রাখতে বরিশালে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট

dynamic-sidebar

বিশ্বকাপ ফুটদলকে স্মরণীয় করে রাখতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। বরিশালে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শনিবার সকাল থেকে দিনভর নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে এ টুর্নামেন্ট হয়।

সাংবাদিকরা চারটি গ্রুপে বিভক্ত হয়েছে চারটি টিম গঠন করে। প্রথম রাউন্ডে বিজয়ীরা বিকাল ৫টায় অংশ নেন ফাইনাল খেলায়। ফাইনাল খেলায় কীর্তনখোলা একাদশ ট্রাইবেকারে বিজয়ী হয়। এছাড়া রানার্সআপ হয়েছে তেঁতুলিয়া একাদশ।

‎এর আগে সকাল ১০টায় ধানসিঁড়ি ও তেঁতুলিয়া একাদশ এবং কীর্তনখোলা একাদশ ও সুগন্ধা একাদশের মধ্যে খেলা খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-২ গোলে অমীমাংসিত ধানসিঁড়ি ও তেঁতুলিয়া একাদশের খেলা গড়ায় টাইব্রেকারে। এতে তেঁতুলিয়া একাদশ বিজয়ী হয়। অন্যদিকে ২-০ গোলে সুগন্ধা একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে কীর্তনখোলা একাদশ।
বিকাল ৫টায় বেলস পার্ক মাঠে কীর্তনখোলা ও তেঁতুলিয়া একাদশ মুখোমুখি হয়।
প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বেলকিস আক্তার জাহান শিরীন।
এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি খালিদ সাইফুল্লাহ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে কীর্তনখোলা ও তেঁতুলিয়া একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-১ গোলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে কীর্তনখোলা একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
২০২৬ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে বরিশালে সাংবাদিকদের এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজন বলে জানিয়েছেন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
এমন আয়োজন সাংবাদিকদের মেধা, মনন এবং পেশাগত কাজে সহায়ক হবে বলে জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net