মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৪

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

আমেরিকায় ট্রাক চাঁপায় বাংলাদেশী ব্যবসায়ী নিহত

dynamic-sidebar

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাকের চাপায় নিহত হয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা ও প্রবাসী ব্যবসায়ী কবির হোসেন মৃধা (৫৫)। তিনি উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার কনিষ্ঠ পুত্র।
রোববার (২১ জুন) নিহতের স্বজন হেমায়েত হাওলাদার, যুক্তরাষ্ট্রপ্রবাসী কবির হোসেনের স্ত্রী রুমা আক্তারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় ১৫ বছর আগে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কবির হোসেন। সেখানে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং স্ত্রী ও এক ছেলেকে নিয়ে বসবাস করতেন।
জানা গেছে, গত ২০ জুন স্থানীয় সময় সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ফ্লোরিডায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত মেছের উদ্দিন মৃধার নয় সন্তানের মধ্যে কবির হোসেন ছিলেন সবচেয়ে ছোট। পরিবারের সদস্যদের সঙ্গে জীবদ্দশায় তার ইচ্ছা ছিল, মৃত্যুর পর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে। সেই ইচ্ছা পূরণে তার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
কবির হোসেন মৃধার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net