সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৭

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বরিশালে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : ২৩ জুন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বরিশাল মহানগরীতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানের অংশ হিসেবে নগরীর রাজপথে মোটরসাইকেল শোভাযাত্রা ও মহড়া দিয়েছেন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


‎আজ মঙ্গলবার সকাল থেকে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশমুখগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। সেখানে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে।

‎পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কেবল কোতোয়ালি থানার আওতাধীন এলাকাতেই পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি পুরো নগরীতে পুলিশের প্রায় ২০টি মোবাইল টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে মাঠ পর্যায়ে সাদা পোশাকে কড়া নজরদারি চালাচ্ছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

‎এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল থেকেই সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। একপর্যায়ে দলটির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা ও সতর্কতামূলক মহড়া দেন। বিএনপি নেতারা জানান, ফ্যাসিবাদী ও নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যানারে যেন কেউ নগরীতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য তারা মাঠ পর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net