রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩০

শিরোনাম :

ফটিকছড়িতে আলোচিত ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার!

dynamic-sidebar

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামি আলম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুরের ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলম সরকার ভূজপুর ইউনিয়নের পূর্ব ভূজপুর এলাকার বাসিন্দা এবং মুহাম্মদ ইদ্রিসের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাবার বাড়িতে যাওয়ার পথে ভূজপুর ইউনিয়নের পশ্চিম বস্তুর মান্নানের টিলা এলাকা থেকে রিনা আক্তার নামে এক নারী রহস্যজনকভাবে নিখোঁজ হন।
পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হলে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তদন্তের এক পর্যায়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হয়।
এ ঘটনায় প্রথমে হত্যা মামলা দায়ের করা হলেও পরবর্তীতে তদন্তে নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে ধর্ষণের অভিযোগ যুক্ত করা হয়। মামলাটির গুরুত্ব বিবেচনায় তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।
ভূজপুর থানা পুলিশ জানায়, মামলায় এ পর্যন্ত ৩৫ জনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে বিভিন্ন সময়ে একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর আলম সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘২০২৪ সালের আলোচিত ঘটনায় দায়ের হওয়া মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামি আলম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net