, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

বরিশালে হলুদ অটোর আগের ভাড়াই বহাল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল মহানগরে চলাচলকারী হলুদ অটোর যাত্রীদের জন্য আগের নির্ধারিত ভাড়াই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। সোমবার (২৯ জুন) নগরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সভায় নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে হলুদ অটোর আগের নির্ধারিত ভাড়াই কার্যকর থাকবে। পাশাপাশি সব অটোর বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, যেসব হলুদ অটোর লাইসেন্স নবায়ন করা হয়নি বা প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে খুব শিগগিরই সম্মিলিত অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, জেলা প্রশাসক মো. খায়রুল কবির সুমন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং হলুদ অটোর মালিক ও চালক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net