শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৭

শিরোনাম :
বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ ব্রাজিল সমর্থক পুলিশের হাতে আটক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ ব্রাজিল সমর্থক পুলিশের হাতে আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক:
বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে এই মাদক কেনাবেচার সাথে জড়িত আঁখি (৩২) নামের এক নারী সহযোগী পলাতক রয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে কাউনিয়া থানাধীন ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকার দক্ষিণ পলাশপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএমপি কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সনজিত চন্দ্র নাথ এর নেতৃত্বাধীন একটি বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মোঃ রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

গ্রেফতারকৃত রাসেল হাওলাদার কাউনিয়া থানার মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদার ও মিনারা বেগমের ছেলে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে আঁখি (৩২)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রাসেল এবং পলাতক অভিযুক্ত আঁখির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, গ্রেফতারের সময় মাদক কারবারি রাসেলের গায়ে ব্রাজিলের ফুটবল জার্সি জড়ানো ছিল। ওই জার্সি পরা অবস্থাতেই উদ্ধারকৃত ইয়াবাসহ তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বেশ মুখরোচক আলোচনার সৃষ্টি হয়। বিশেষ করে নেটিজেনদের মধ্যে থাকা ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা পুরো বিষয়টি বেশ হাস্যরস ও বিনোদনের সাথে উপভোগ করছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net