সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩০

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

একদিনে দুই ব্যক্তিকে প্রকাশ্যে মারধরের অভিযোগ,

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদী ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ. এম. ফরিদুল ইসলামের বিরুদ্ধে একই দিনে দুই ব্যক্তিকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। পৃথক দুই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগের একটিতে বিলাশমাটি এলাকার বাসিন্দা হারুন হাওলাদার জানান, রাস্তার পাশের একটি রেইনট্রি গাছ কাটাকে কেন্দ্র করে তাকে প্রকাশ্যে মারধর করা হয়। তার দাবি, বিষয়টি তিনি বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের কাছে অবহিত করেন। পরে অভিযুক্ত নেতা তার বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করেন বলেও তিনি দাবি করেন।
অপরদিকে, একই দিনে চরাদী ইউনিয়নের মসজিদখোলা এলাকার বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. লালনও প্রকাশ্যে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। এ ঘটনাও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এইচ. এম. ফরিদুল ইসলাম ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net