বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৭

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশালে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের উজিরপুরে ২০২৩ সালে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদার (৫২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুরে বরিশালের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০২৩ সালের ২২শে মার্চ দুপুরে পূর্ব কেশবকাঠি এলাকায় ভুক্তভোগী ছাত্রীর বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবেশী আলমগীর সিকদার ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। পরবর্তীতে ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, যার বর্তমান বয়স ৩ বছর।

এরপর ২০২৩ সালের ২৯ মে কিশোরীর বাবা নূর আলম সিকদার বাদী হয়ে উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা করেন।

আদালত ৬ জনের সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা করে আজ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net