মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৬

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশাল ৩০ গোডাউন সেলফি রোডের ড্রেনের সব ঢাকনা উধাও!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক | বরিশাল
বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকার সেলফি রোডে রাস্তার পাশের ছোট ড্রেনগুলোর একাধিক লোহার ঢাকনা উধাও হয়ে গেছে। এতে পথচারীদের নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কাও দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মাদকাসক্ত ব্যক্তিরাই ড্রেনের লোহার ঢাকনাগুলো খুলে বিক্রি করে সেই অর্থ দিয়ে মাদক কেনে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর ভাষ্য, ড্রেনের ঢাকনা না থাকায় পাতা, প্লাস্টিক, ইটের খোয়া ও বিভিন্ন ধরনের আবর্জনা সহজেই ড্রেনের ভেতরে জমে যাচ্ছে। ফলে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা।

এছাড়া খোলা ড্রেনের কারণে পথচারী, শিশু ও বয়স্কদের দুর্ঘটনায় পড়ার ঝুঁকিও বেড়েছে। বিশেষ করে রাতের বেলা বা বৃষ্টির সময় এ ঝুঁকি আরও বাড়ে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ড্রেনের ঢাকনা পুনঃস্থাপন, চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত তদারকির জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net