রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৪

শিরোনাম :
লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার:স্বচ্ছ প্রশাসনের প্রত্যাশা সচেতন মহলের

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার:স্বচ্ছ প্রশাসনের প্রত্যাশা সচেতন মহলের

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক:
বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মামুন খন্দকার। রবিবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে তিনি বিদায়ী জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। নবনিযুক্ত ডিসি মামুন খন্দকার ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে খায়রুল আলম সুমনকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

২০২৫ সালের নভেম্বরে বরিশালের ডিসি হিসেবে যোগ দেওয়া খায়রুল আলম সুমনের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। এর মধ্যে হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলায় অতিরিক্ত ভোটকক্ষ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র দেখিয়ে সাড়ে ৬২ লাখ টাকা আত্মসাৎ, রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুম ও পর্যবেক্ষণ টিমের জন্য বরাদ্দকৃত ১৪ লক্ষাধিক টাকা ব্যয়ে অনিয়ম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আপ্যায়ন খাতের ৫৮ লাখ ৫০ হাজার টাকার সিংহভাগ আত্মসাতের অভিযোগ অন্যতম। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত বিচারিক বা প্রশাসনিক সিদ্ধান্ত প্রকাশ পায়নি। এই অনিয়মের খবরাখবর গণমাধ্যমে আসার পর প্রশাসন ও সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে নতুন জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বরিশালের প্রশাসনিক মহলে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বরিশালে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net