সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৩

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

ছাত্রলীগ কর্মী বাবু হত্যা মামলা: কৃষক দলের ৩ নেতা বহিষ্কার

dynamic-sidebar

বরিশালের মেহেন্দীগঞ্জে কৃষক দলের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার (৪ জুলাই) মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহীন সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাঁরা সবাই সম্প্রতি সংঘটিত নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মাহাবুব আলম বাবু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বহিষ্কৃত তিনজন হলেন—৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাল, যুগ্ম সম্পাদক বজলু বয়াতী ও সাংগঠনিক সম্পাদক সাইফুল হাওলাদার। এঁদের মধ্যে জাহাঙ্গীর মাল কারাগারে এবং বাকি দুজন পলাতক। বহিষ্কারের কারণ হিসেবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয় উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত ২৩ জুন সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মাহাবুব আলম বাবুকে পিটিয়ে আহত করে শহীদ পোদ্দার, জাহাঙ্গীর মাল, বজলু বয়াতী, সাইফুল হাওলাদার, নয়ন পোদ্দারসহ অজ্ঞাত কয়েকজন।

গুরুতর আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক বরিশাল শেবাচিমে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে যাওয়া পরও অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতেই ঢাকায় নেওয়া হয় বাবুকে। পরদিন সকাল ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহত বাবুর পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার দুই দিন পর গত ২৫ জুন অভিযান চালিয়ে আসামি নয়ন পোদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৭ জুন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে পলাতক ৩ নম্বর আসামি জাহাঙ্গীর মালকে গ্রেপ্তার করে পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net